হরতালে নেতাকর্মীশূন্য বগুড়া জেলা বিএনপি কার্যালয় | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বিএনপির পঞ্চম দফায় অবরোধের পর সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ হরতালের প্রথম দিন বগুড়ায় শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।
তবে গত কয়েকদিন ধরেই দলীয় কার্যালয়ে ঝুলছে বেশ কয়েকটি তালা।
প্রতিদিন সকাল থেকেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপি-যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করে সমাবেশ করে।
এ সময় বিএনপির নেতারা বলেন, ‘দলের এক দফা দাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনের অপচেষ্টা করছে। এ জন্য তফসিল ঘোষণা পর্যন্ত আমরাও মাঠে থেকে কর্মসূচি পালনের পাশাপাশি কিছু কৌশল নিয়েছিলাম। এখন আমরা নতুন কর্মসূচী পালন করছি।

No comments