শিরোনাম

তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বগুড়ার গাবতলীতে বিএনপির নেতা-কর্মীরা বুধবার রাতে তাৎক্ষণিকভাবে মশাল মিছিল বের করে। 

বুধবার রাত ৮টায় প্রথমে গাবতলী পৌর এলাকার পূর্বপাড়া থেকে উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিল শেষ হওয়ার পর পরই গাবতলী পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে অপর একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলকারীরা তফসিল বাতিলের দাবিতে শ্লোগান দেয়। পরে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সাইফ জানান, একতরফা নির্বাচনের তফসিল বাতিল না করা পর্যন্ত কঠোর আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে না।


No comments