তফসিল ঘোষণার পর বগুড়ার ককটেল বিস্ফোরণ | Bogura TV | বগুড়া টিভি
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ার শাজাহানপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ফটকি ব্রীজ এলাকায় ১টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। একইসাথে শহরের মফিজ পাগলা মোড়ে ৩ টি ককটেল বিস্ফোরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।
তিনি বলেন, রাত ৮টার দিকে উপজেলার ফটকি ব্রীজ এলাকায় ১টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা, যে দল অবরোধ কর্মসূচি দিয়েছে তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments