শিরোনাম

শার্শায় গাঁজাসহ আটক-২ | Bogura TV | বগুড়া টিভি



মিলন কবির, শার্শা প্রতিনিধিঃ 

শার্শায় পুলিশ  অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫)। আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে এবং লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।

এবিষয়ে  শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে  বহিলাপোতা এলাকায় অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলম শেখ ও লাল্টু মোড়ল পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের  আটক করে।

পরে তাদের কাছ থেকে কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২৪ কেজি।পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  একটি মামলা হয়েছে বলে তিনি জানান

No comments