শিরোনাম

জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বগুড়ায় নেতাকর্মীদের প্রতিবাদী মিছিল | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

নিবন্ধন বাতিলের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদী মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

২১শে নভেম্বর (মঙ্গলবার) বেলা ২ টায় শহরের খান্দার সড়কে এ প্রতিবাদ করেছেন তারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ জামাত ইসলামির নিবন্ধন বাতিল এর প্রতিবাদে, বগুড়া শহরের খান্দারে আজ বেলা ২ টায় বগুড়া শহর জামাতের নেতাকর্মীরা প্রতিবাদী মিছিল এর আয়োজন করেন মিছিল শেষের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় তারা সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ নির্বাচন আশা করেন। নেতারা বলেন, ‘দলের এক দফা দাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনের অপচেষ্টা করছে। এ জন্য তফসিল ঘোষণা পর্যন্ত আমরাও মাঠে থেকে কর্মসূচি পালনের পাশাপাশি কিছু কৌশল নিয়েছিলাম। এখন আমরা নতুন কর্মসূচী পালন করছি।


No comments