পৈত্রিক সম্পত্তি দখলে পাবনায় ভাই ভাই বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা | Bogura TV | বগুড়া টিভি
আলমগীর কবির পল্লব, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে পাবনায় আপন দুই ভাইয়ের পরিবারের মাঝে বিরোধের ঘটনায় আদালতে একাধিক পাল্টাপাল্টি মামলায় মরিয়া হয়ে উঠেছে দুটি পরিবার।
পাবনা সাথিয়া উপজেলার লালী পর্বত গ্রামের বাসিন্দা ইসহাক মীরের স্ত্রী হুসনেয়ারার অভিযোগ, আমার স্বামীর আপন ভাই আসলাম মীর তার স্ত্রী মর্জিনা এবং মেয়ে আশা আমাদের উপর মাঝে মধ্যেই হামলা চালায়। এমনকি আমিসহ আমার স্বামী স্বন্তানদেরকে মেরে ফেলবে বলে প্রতি নিয়তই প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে আসছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার চেয়ারম্যানকে অবগত করার পরেও তারা কোন কর্ণপাত করছে না। এমতাবস্থায় কোন উপায় না পেয়ে আমি আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। ইসহাক মীরের স্ত্রী হুসনেয়ারা গণমাধ্যমকে আরও জানান, আসলাম মীরের স্ত্রী মর্জিনা একজন মামলাবাজ মহিলা। শুধু আমিই নয় আমার মত এরকম গ্রামের একাধিক লোকজনকে সে কথায় কথায় মামলা দিয়ে হয়রানি করে। মামলার ভয়ে তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না।
তবে দুই পক্ষের সাথে কথা বলে জানা যায়, সম্পত্তি উদ্ধারকে কেন্দ্র করে তাদের মধ্যে কয়েক বছরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে দুপক্ষের বেশ কয়েকজন। তাছাড়া দুপক্ষই থানা এবং আদালতে পাল্টাপাল্টি মামলা করেছে, যা নজির বিহীন।
হুসনেয়ারার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসলাম মীরের পরিবারের সাথে কথা বলতে গেলে তারা উল্টো অভিযোগ করে বলেন, আমাদের কাছে একাধিক প্রমাণ আছে ইসহাক মীরের পরিবার আমাদের ওপর কি ধরনের অন্যায় অত্যাচার করে। আসলাম মীরের মেয়ে আশা বলেন আমার বাপ দাদার পৈত্রিক সম্পত্তির অংশীদার আমরাও কিন্তু আমাদের ন্যায্য অধিকার ধরতে গেলে তারা বরাবরই আমাদের উপরে আক্রমণ চালায়। আমাদের উপর তারা মিথ্যা বনোয়াট ভিত্তিহীন অভিযোগ করছে যা আদৌ সত্য নয়। কিছুদিন আগে আমার মায়ের উপরে সশস্ত্র হামলা চালায় তারা। এতে মারাত্মকভাবে মাথায় রক্তাক্ত জখম হন আমার আম্মা। উক্ত হামলার বিচারের দাবিতে আমরা আদালতে মামলা করেছি। ইনশাআল্লাহ এ মামলায় আমরা জয়ী হবোই।
তবে এলাকাবাসীর দাবি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে এর একটা স্থায়ী সমাধান খুবই প্রয়োজন। না হলে যেকোনো সময় এই দুই পরিবারের মাঝে একটি বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ।

No comments