শিরোনাম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ার কাহালুতে অটোরিকশার চাপায় পড়ে বেদেনা আকতার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বিবিরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ, বগুড়ার কাহালু উপজেলার কালাই খামারপাড়া এলাকার আবু বকরের স্ত্রী বেদেনা আকতার (৪০)।

নিহতের স্বামী আবু বক্কর জানান, বেদেনা আকতার অটোরিকশায় করে কাজিপুর থেকে বিবিরপুকুর পার হয়ে চাতালের দিকে আসলে পাশের রাস্তা দিয়ে হঠাৎ একটি মোটরসাইকেল চলে আসে। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে বেদেনার শরীরের ওপর অটোরিকশা উঠে যায়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

No comments