শিরোনাম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গৃহনির্মাণ শ্রমিক নিহত | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন গৃহনির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মজিবর রহমান। তিনি সদরের নিশিন্দারা ইউনিয়নের ন্যাংড়াবাজার দশটিকা সরদারপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক জব্দ করেছে।

নিহত মজিবর মৃত হায়দার আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক নূর জাহিদ।

২০শে নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯ টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে মজিবর বাইসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে এবং  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments