পাথরবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা | Bogura TV | বগুড়া টিভি
জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈলে পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল সড়কে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও ট্রাক চালক জানান, পঞ্চগড় থেকে পাথরবোঝাই ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পুরানাপৈল রেললাইনের ক্রসিংয়ে পড়লে ট্রাকের গতি কমায় ট্রাকচালক। এ সময় ১২/১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল মেরে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ জানায়, মোবাইল ফোনের সূত্র ধরে দুষ্কৃতকারীদের শনাক্ত করা হবে।
জয়পুরহাট থানার উপপরির্দশক নাজমুল ইসলাম বলেন, ভোরের দিকে দুর্বৃত্তরা পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকের কেবিনের গ্লাস ও চাকা সামান্য ক্ষতি হয়েছে।

No comments