বগুড়ায় পুলিশ সুপারের বাংলো এবং কার্যালয়ে ককটেল বিস্ফোরণ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়ায় পুলিশ সুপারের বাংলো এবং কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে৷ এতে কোন হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পুলিশ সুপারের কার্যালয়ের এবং বাংলোর গেইটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

No comments