শিরোনাম

জামাইয়ের হাতে শ্বশুর খুন | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জামাইয়ের হাতে শ্বশুর খুন হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চম্পকনগর নুরপুর গ্রামে শ্বশুরের নিজ বাড়িতে এসে ধারালো দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত মো. হাফিজুর রহমান (৬৫) চম্পকনগর ইউনিয়নের নুরপরর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে।

অভিযুক্ত নিহতের মেয়ের জামাই একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের (২০) সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়।


বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হন শামীম। তিনি শ্বশুরবাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশী অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যায়।

বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ ঘটনার সততা স্বীকার করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

No comments