শিরোনাম

চলন্ত গরুবোঝাই ট্রাক কেড়ে নিল রাসেলের প্রাণ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাসেল ফেরদৌস (৪০)। তিনি শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। আহত রাজন একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার ভাটই এলাকার বাসিন্দা রাসেল ফেরদৌস মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ট্রাকের চাকা খুলে যায়। ট্রাকের চাকায় ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। আহত হয় আরেক আরোহী রাজন।

ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহত অবস্থায় রাজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments