শিরোনাম

বগুড়ায় টাকার বিনিময়ে আসল মাদক কারবারিকে ছেড়ে দিয়ে সহযোগি ২ জনকে আটক করেছে পুলিশ | Bogura TV | বগুড়া টিভি


ফয়সাল হোসাইন সনি, বগুড়া টিভি:

বগুড়া সদর থানাধীন মাটিডালি বিমান মোড়ে মাদক সরবরাহ হচ্ছে, এই রকম গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে আটক করে ফুলবাড়ি ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

আটককৃত ব্যক্তিরা হলো সদর থানাধীন বারপুর দক্ষিণপাড়া  এলাকার জালালের পুত্র সোহাগ, গাবতলী হামিদপুর এলাকার রনি ও সদর থানার পালশা এলাকার নুর-আলম (৩০) কে এক সাথে আটক করা হয়।


আটককৃত রনি বগুড়া টিভিকে জানায় সোহাগ আমাকে নুর-আলমের সাথে ফনির মোড়ে যেতে বলে,সেখানে ২ জন ব্যাক্তি আমাকে একটি ব্যাগ দেয়, সেই ব্যাগ নিয়েই মূলত আমি নূর-আলমের মোটরসাইকেলে আসি, পড়ে মাটিডালি এলাকায় পুলিশ আটককালে তল্লাশি করে আমাদের থেকে ট্যাপেন্ডাডল পায়, পুলিশের জিজ্ঞাসাবাদে আমি বলি এই ব্যাগটি সোহাগের, পরে সোহাগ কে ফোন করে ডেকে নেই। সোহাগ আমাদের সাথে মাটিডালি মোড়ে আসলে সোহাগসহ আমাদের ২ জনকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সোহাগকে এক রুমে বসানো হয় ও আমাদের ২ জনকে এক রুমে রাখা হয় পরে সোহাগকে ছেড়ে দেয়া হয়।

মুঠোফোনে সোহাগের সাথে রনির বোনের জামায় এর সাথে কথপোকথন হয়। সোহাগ জানায়, আমাকে ৮০ হাজার টাকা নিয়ে ছেড়ে দিয়েছে, আপনারা টাকা নিয়ে ফাঁড়িতে যান, টাকা হলেই পুলিশ ছেড়ে দেবে।

এদিকে বগুড়া টিভির বিশেষ অনুসন্ধানে বেরিয়ে আসে ট্যাপেন্ডাডল তাদের কাছে ছিলো ৬০০ পিস। পুলিশ সূত্রে জানায় ৫৫০ পিস ট্যাপেন্ডাডল পেয়েছি। এর আগেও সোহাগ জেলার গোয়েন্দা সংস্থার হাতে ৫ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ আটক হয়।

ফুলবাড়ি ফাঁড়ির সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান- আমি সোহাগকে চিনি না সোহাগের চেহারা কেমন সেই টাও আমি জানি না। টাকা তো দূরের কথা, আমি মাদকদ্রব্য যা পেয়েছি তাই উল্লেখ্য করেছি। ৮০ হাজার টাকার কথা জানতে চাইলে এই কর্মকর্তা জানান- আমি মাদক ধরেছি, মাদক কারবারিদের সাথে টাকা-পয়সা দিয়ে আপস নেই। মাদক এই সমাজকে নষ্ট করে দিচ্ছে, সেখানে টাকা নিয়ে মাদক কারবারিদের ছেড়ে দেয়া কোন ভাবেই সম্ভব নয়।


এই দিকে মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেয়ার ব্যাপারে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য পদন্নোতি পাওয়া পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান- মাদকসহ ২ জনকে আটক করার বিষয়ে জানি, তবে টাকা নিয়ে অপর আরেকজনকে ছেড়ে দেবার বিষয়টি আমার জানা নেই। কোন পুলিশ সদস্য টাকা নিয়ে যদি কোন মাদক কারবারিকে ছেড়ে দেয় তাহলে বিষয়টি খতিয়ে দেখে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments