শিরোনাম

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সারাদেশে বৃষ্টি, বিপাকে খেটে খাওয়া মানুষ | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বৃষ্টি হচ্ছে গোটা দেশ জুড়ে। আজ শুক্রবার ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার থেকে এই বৃষ্টির প্রবণতা কমে যাবে বলেও জানিয়েছেন তারা। এদিকে এর প্রভাবে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কাও করছেন তারা।

গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হলেও বৃষ্টির প্রবণতা বেশি ছিল বরিশাল ও চট্টগ্রাম  বিভাগে। সবেচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে (৯৭ মিলিমিটার) পটুয়খালীর খেপুপাড়ায়। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গতরাত থেকে প্রায় একটা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। বৃষ্টির কারনে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর খেটে খাওয়া মানুষেরা, বিশেষ করে রিকশাচালকরা ৷জীবিকার তাগিদে বাধ্য বৃষ্টিতে ভিজেই রিকশা চালাতে হচ্ছে তাদের।

এর মধ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বৃষ্টির কারনে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষায় অংশ নিতে আসা এই চাকুরী প্রার্থীরাও।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আগামী রবিবার নাগাদ দেশের বিভিন্ন স্থানে চলতে থাকবে হালকা, মাঝারি বা ভারি বর্ষণ।

No comments