শিরোনাম

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বিএনপির সপ্তম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন বগুড়ায় মহাসড়ক অবরোধ করে শহরের দ্বিতীয় বাইপাস সড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলটির জেলা কমিটির নেতা-কর্মীরা।

২৩ ই নভেম্বর (বৃহসপতিবার) সকাল সাতটা থেকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কে ফনির মোড় এলাকায় সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর থেকেই বিএনপির

চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মহাসড়কের লিচুতলা বাইপাস এলাকায় অবস্থান নেন। ফাঁকা মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।

শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করে সকাল সাতটার দিকে অবরোধের সমর্থনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে হেলালুজ্জামান তালুকদার ছাড়াও বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার,


জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার বলেন, ‘দলের এক দফা দাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার আবারও ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনের অপচেষ্টা করছে।

তবে কর্মসূচী চলাকালে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলেও জানান জেলা বিএনপির নেতাকর্মীরা।

No comments