শিরোনাম

অবরোধের সমর্থনে বগুড়ায় রাস্তা বন্ধ করে বিএনপির মিছিল | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

অবরোধের সমর্থনে বগুড়ায় একাধিক স্থানে রাস্তা বন্ধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় বগুড়া পৌরসভার ফনিরমোড় এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল করে দলটির নেতা-কর্মীরা।

এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় সড়কে যান-চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় বাইপাসের বনানীতে মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা।  

রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলিতেও।

No comments