দুপচাঁচিয়ায় যাএীবাহী বাসের চাপায় ১জন নিহত | Bogura TV | বগুড়া টিভি
দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাবেদ আলী(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জাবেদ আলী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে। গত ২৩নভেম্বর বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের অদূরে একটি তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন বেলা পৌনে ১২টার সময় জাবেদ আলী চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে পশ্চিম দিকে সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-জ-১৪২৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের চালক আবু বক্কর সিদ্দিকে আটক এবং বাসটিকে জব্দ করেছেন।
দুপচঁাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments