শিরোনাম

বগুড়ায় পুলিশের সাথে বিএনপির হাতাহাতি, মাঠে আছে জামায়াত | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের প্রথম দিনেই উত্তেজনা আর আতঙ্কের কাটছে বগুড়াবাসীর।

শহরের প্রবেশদ্বার মাটিডালি বিমানমোড় এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি মিছিল শহরে প্রবেশ করতে গেলে তাদের বাঁধা দেয় পুলিশ।

এ সময় পুলিশের সাথে বিএনপির অবরোধ সমর্থনকারীরা হাতাহাতি হয় । পরে পুলিশ কঠোর অবস্থানের হুশিয়ারি দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটায় উত্তরাঞ্চলের প্রবেশ পথ জেলার মাটিডালি এলাকায় মিছিল বের করে বিএনপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ধাওয়া দিলে বিএনপির সমর্থকরা সেখানে অবস্থান করে।




মাটিডালিতে শাহ ফতেহ আলীর একটি গাড়িও ভাংচুর করে অবরোধ সর্মথনকারীরা।

এদিকে নওদাপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি অবরোধ সর্মথনকারিদের শক্ত অবস্থান দেখা যায়। পরে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তাদের ছত্রভঙ্গ করে ও রাস্তার ইটপাটকেল সরিয়ে দেন।

তবে অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা জোরদার আছে।
ভিডিও দেখুন-

No comments

Create Photocard

Loading...