বগুড়ায় রাত ১২ টায় মাঠে নামছে ৪ প্লাটুন বিজিবি | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকে টানা অবরোধের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা জোরদার করার জন্য বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সোমবার মধ্যরাতে তারা বগুড়ায় প্রবেশ করবেন বলে জানা গেছে।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা অবস্থা স্বাভাবিক রাখতে বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি মোতায়ন থাকবে। আজ মধ্যরাত অথবা আগামীকাল সকাল বেলা হতে ৪ প্লাটুনে প্রায় ৮০ জন বিজিবি সদস্য জেলাজুড়ে টহল কার্যক্রম চালাবেন।
অবরোধ চালাকালীন সময়ে জেলার বিশেষ বিশেষ স্থান নির্ধারণ করে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান জেলা প্রশাসক৷
বিজিবির পাশাপাশি আগামীকালের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়ায় র্যাবও মাঠে থাকবে। র্যাব-১২ সিপিএসসি বগুড়ার দুটি দল জেলার মহাসড়কে তাদের নিরাপত্তা কার্যক্রম চালাবে।
এছাড়াও যেকোনো অবস্থা নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ দল রেডি থাকবে। পাশাপাশি বগুড়ার রেলপথ অংশে নাশকতা ঠেকাতেও কার্যক্রম চালাবে পুলিশের বিশেষায়িত এই ইউনিট।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, সবরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাব প্রস্তুত আছে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবেনা।
ভিডিও দেখুন-

No comments