শিরোনাম

জুটি বাঁধলেন আশিক - প্রিয়াংকা | Bogura TV | বগুড়া টিভি

জুটি বাঁধলেন আশিক - প্রিয়াংকা | Bogura TV | বগুড়া টিভি


বিনোদন প্রতিবেদকঃ

প্রিয়াংকা ইসলাম মূলত অভিনয় ও নৃত্য শিল্পী। এছাড়াও  নবাগত চিত্রনায়িকা হিসেবে  অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। এবার   অভিনয় করলেন পরিচালক তাজু কামরুলের সিংগেল নাটকে। নাটকের নাম " লোভী স্বামী " নাটকটি লিখেছেন পল্লী  মালেক। নাটকে শিরিনের  চরিত্রে অভিনয়  অভিনয় করছেন তিনি।  

এবার তিনি জুটি বাঁধলেন  চিত্রনায়ক  আশিক চৌধুরীর সাথে । সম্প্রতি, এই নাটকের সুটিং  হলো পূবাইলের বিভিন্ন এলাকায়।  নাটকটি  অচিরেই  একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। 

প্রিয়াংকা ইসলাম বলেন,  বিশেষ করে আমি যার সহশিল্পী  চিত্রনায়ক আশিক চৌধুরী  ভাইয়ার আসলেই কৃতজ্ঞ।  যথেষ্ট সহযোগিতা করেছেন তিনি। আমিও চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শকরা নাটকটি দেখলেই বুঝতে পারবেন। সুন্দর একটি কাজ নির্মান করেছেন পরিচালক তাজু কামরুল। 

প্রিয়াংকা ইসলাম, আশিক চৌধুরী ছাড়া ও আরো যারা এই নাটকে অভিনয় করেছেন তারা হলেন, হান্নান শেলী, হাসিমুন,স্বপ্নীল সাথী সহ অনেকে।

No comments