শিরোনাম

গাবতলীতে জুতা পায়ে মডেল মসজিদ উদ্বোধন | বগুড়া টিভি | Bogura TV



আজাদুর রহমানঃ

বগুড়ার গাবতলীতে জুতা পায়ে মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। 

৩০ শে অক্টোবর (সোমবার) দুপুর ১ টায় এ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় গাবতলী উপজেলার মডেল মসজিদ উদ্বোধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাবুজ্জামান আল-ইমরান সহ আগত অতিথিরা জুতা পায়ে মসজিদের মূল ফটকের ভেতর প্রবেশ করে। মডেল মসজিদ উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে জুতা পায়ে মসজিদ উদ্বোধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়।
 
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাবুজ্জামান আল-ইমরানকে তার সরকারি নাম্বারে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নাই, তবে ইউএনওর সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো।