শাজাহানপুর উপজেলা যুবলীগের পুনরায় ভারপ্রাপ্ত সভাপতি হলেন আলী ইমাম ইনোকী | Chief TV | চিফ টিভি
নাজিরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা প্রতিনিধি, বগুড়াঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগে আবারও সভাপতি (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন উপজেলা যুবলীগের ১নং সিনিয়র সহ-সভাপতি ও গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আলী ইমাম ইনোকী।
জানাগেছে; উপজেলা যুবলীগের সভাপতি ভিপিএম আলহাজ্ব সুলতান আহম্মেদ অসুস্থতার কারণে সু-চিকিৎসার জন্য ভারতে গমন করায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা যুবলীগ সংগঠনটি সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা যুবলীগের ১নং সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকীর উপর পুনরায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আরিফ পলাশ এই তথ্য নিশ্চিত করেন।
সদ্যই উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি (ভারপ্রাপ্ত) আলী ইমাম ইনোকী এক শুভেচ্ছা বার্তায় গণমাধ্যমকর্মীদের জানান; হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর রক্তে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠনে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বিগত ২০০৮ সাল হতে আজ অবদি আমার উপর অর্পিত দায়িত্ব সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পালন করে আসছি। আওয়ামী যুবলীগের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে নিজেকে সর্বদাই বিলিয়ে রেখেছিলাম যা এখনো চলমান রয়েছে। এমনকি দলের দু:সময়ে আমি আওয়ামী রাজনীতির কারণে বহু হয়রানি সহ অনেক মামলা হামলার স্বীকার হয়েছি।
বতর্মানে সংগঠনের নীতিমালা মেনে উপজেলা যুবলীগের ১নং সিনিয়র সহ সভাপতি আছি। এরই ধারাবাহিকতায় ততোধিকবার আমি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। উপজেলা যুবলীগের সভাপতি শারীরিক অসুস্থতার কারনে দেশের বাহিরে চিকিৎসা নিতে ইতোমধ্যে গমন করেছেন মর্মে বতর্মানে আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্বভা গ্রহণ করেছি।সংগঠনের নিয়মানুযায়ী উপজেলা যুবলীগের সকল কার্যক্রম সঠিকভাবে পালন অঙ্গীকার ব্যক্ত করে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি। সেই সাথে শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ভিপিএম আলহাজ্ব সুলতান আহম্মেদ এর দ্রুত সুস্থতা কামনা করছি।

No comments