শিরোনাম

বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডে ফুলবাড়ি উত্তরপাড়ায় সিসি ঢালাই কাজের উদ্বোধন | Bogura TV | বগুড়া টিভি

বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডে  ফুলবাড়ি উত্তরপাড়ায় সিসি ঢালাই কাজের উদ্বোধন

কামরুজ্জামান সম্পদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়াঃ

বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উত্তরপাড়া মোহাম্মদ আলীর বাড়ি হইতে আলমের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই কাজ এর উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু। 

আরোও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস. এম  শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, উপ সহকারী প্রকৌশলী রোকসানা পারভীন, সমাজ সেবক মোঃ সুজা, আবু সাঈদ, শফি মিল্টন,  মানিক, রাঙ্গা, সোহেল প্রমূখ।


No comments