শিরোনাম

পাকিস্তানের ‘প্রতিশোধমূলক’ হামলায় ইরানে নিহত ৭ | Bogura TV | বগুড়া টিভি

পাকিস্তানের ‘প্রতিশোধমূলক’ হামলায় ইরানে নিহত ৭

বগুড়া টিভি ডেস্কঃ

পাকিস্তানের বেলুচিস্তানে হামলার জবাবে এবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে ইরানে চার শিশু ও তিনজন নারীসহ ৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দুই পাকিস্তানি শিশু নিহত ও একজন আহত হয়েছে। ইরানের এ হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানে ‘প্রতিশোধমূলক’ হামলা চালিয়েছে ইসলামাবাদ।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান অত্যন্ত সমন্বিত এবং বিশেষভাবে ইরানে সামরিক হামলা চালিয়েছে। ‘মার্গ বার সরমাচার' নামে গোয়েন্দাভিত্তিক এ অভিযান চালিয়ে তারা বেশ কজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।

তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান কর্তৃপক্ষ। মঙ্গলবার ইরানের চালানো হামলার জের ধরে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসলামাবাদ। ইরানের চালানো হামলার বিষয়ে বুধবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাকিস্তানে চালানো যে বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে, তা একটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে চালানো হয়েছিল।

No comments