বগুড়ায় ভোট কেন্দ্রে ২টি ককটেল নিক্ষেপ | Bogura TV | বগুড়া টিভি
ফয়সাল হোসাইন সনি, বগুড়া টিভিঃ
রবিবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বগুড়া-৬ সদর আসনে একটি কেন্দ্রে দুইটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় একটি ককটেল বিস্ফোরণ হয় ও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বেলাল হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রের বাইরের একটি বিল্ডিং থেকে দুর্বৃত্তরা দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরণ হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এতে কোনো অঘটন ঘটেনি। ভোটের পরিবেশ শান্ত আছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

No comments