শিরোনাম

ফরিদপুর-৩ : আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই অনিয়ম | Bogura TV | বগুড়া টিভি


ফরিদপুর-৩ : আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই অনিয়ম

বগুড়া টিভি ডেস্কঃ

ফরিদপুর-৩ আসনে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই নৌকার প্রার্থীর সমর্থকদের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এক প্রকার জোর করে কেন্দ্রে রয়েছেন তারা। কেন্দ্রে ভেতরে ভোটারদের কাছাকাছি গিয়ে কথা বলছেন নৌকার সমর্থকেরা। 

রোববার (৭ জানুয়ারি) ফরিদপুর পৌরসভার সাজেদা কবিরউদ্দিন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের সামনেই এসব ঘটনা ঘটছে। 


ম্যাজিস্ট্রেট চেষ্টা করেও তাদের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চুপচাপ দাঁড়িয়ে আছেন। এ কেন্দ্রেটি নৌকার প্রার্থীর সমর্থকেরা ঘিরে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এদিকে এ কেন্দ্র থেকে ঈগলের দুই এজেন্টকে মেরে বের করে দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। খবর পেয়ে কেন্দ্রে আসেন তিনি। এ কে আজাদ বলেন, আমি আসার পর তাদের ঢুকতে দেয়া হয়। ওইসময় ভোটকেন্দ্রে মেয়র অমিতাভ বোসও উপস্থিত হোন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শামীম হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ (ঈগল), জাতীয় পার্টির এসএম ইয়াহিয়া (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন (একতারা) এবং জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খান (নোঙ্গর)।

No comments