তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ অভিভাবক ও মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত | Bogura TV | বগুড়া টিভি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ অভিভাবক ও মহিলা অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্য দেবব্রত মন্ডল বাপ্পী (১১৯), মাহাবুর আলম মাবুদ (১০৯), আবু রায়হান রিপন (৭৯), জাহাঙ্গীর আলম বিপ্লব (৭২) ও রতœা রানী রাজভর (৮৭) ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন মোজাম্মেল হোসেন ও বিনা প্রতিদ্ব›িদ্বতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন আবু তাহের রানা।
বিনা প্রতিদ্ব›িদ্বতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন নজরুল বারী, শেখ সুজাব উদ্দীন, সাজেদা খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অভিভাবক সদস্য নির্বাচনের প্রিসাইডিং অফিসার মুসহাক আলী উপরিউক্ত পুরুষ ও মহিলা ৫জন অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম জানান, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

No comments