শিরোনাম

বগুড়ায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর  ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মোঃ সম্রাট ( বগুড়া ) সদর উপজেলা  প্রতিনিধিঃ

৫ জানুয়ারি বগুড়া সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) বগুড়া জেলা শাখার উদ্যোগে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিক পালন, আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।   

উক্ত সভায় মোঃ আবু রায়হানের সভাপতিত্বে ও মোঃকামরুজ্জামান সম্পদের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভিপি ও জিএস বাংলাদেশ ছাএলীগ ( জাসদ ) এর সাবেক সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এড.ইমদাদুল হক ইমদাদ, 

সাবেক ছাত্রনেতা জাসদ কেন্দ্রীয়  কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা বগুড়া জেলা জাসদের  সাংগঠনিক সম্পাদক এড.আব্দুল লতিফ পাসারী ববি,সাবেক ছাত্রনেতা বগুড়া শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন এবং বগুড়া জেলা,শহর ও সদর সহ বিভিন্ন ইউনিটের  ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments