বগুড়ায় পলাতক খুনিকে আটক করে র্যাব-১২ | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান, বগুড়া টিভিঃ
গত ২২ জানুয়ারি ২০২৪ ইং তারিখে বেলা অনুমানিক ১১.০০ টায় মোঃ করিম (৩৪) কয়েকজন সহ পূর্বপরিকল্পিতভাবে শিবগঞ্জ থানার হুদাবালা মধ্যপাড়া গ্রামের আনারুল ইসলাম কে এলোপাথারি জখম করে। পরবর্তীতে আনারুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, করিমের সাথে একই এলাকার আনারুল এর দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে দ্বন্ব চলে আসছিল। চিকিৎসাধীন অবস্থায় আনারুল গত ২৪ জানুয়ারি সকাল ০৮.৩০ মিনিটে মৃত্যুবরণ করে।
এই হত্যাকাণ্ডের সূত্র ধরে পরবর্তীতে মৃত আনারুলের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আসামি পলাতক জেনে র্যাব-১২,বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আজ ৩১ জানুয়ারি
র্যাব আসামি ধরতে সক্ষম হয়।
এ বিষয় এ জানতে চাইলে, র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মনির হোসেন জানান,হত্যার ঘটনাটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।
র্যাবের গোয়েন্দা বিভাগ ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় আজ ৩১ জানুয়ারি তারিখ আনুমানিক রাত ১২টায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ নবীনগর এর যৌথ অভিযানে ঢাকা জেলার নবীনগর, সাভার এলাকা হতে আসামী কে গ্রেফতার করা হয়।
জানা গেছে আসামী মোঃ করিম (৩৪) বগুড়া জেলার শিবগঞ্জ থানার হুদাবালার মোঃ আবু বক্কর সিদ্দিক এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

No comments