ডাকুরচক অগ্নিশিখা ক্লাবের উদ্যোগে রিপু এমপির বিজয় উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক | Bogura TV | বগুড়া টিভি
সম্রাট,বগুড়া সদর উপজেলা প্রতিনিধিঃ
শুক্রবার সন্ধ্যায় ডাকুরচক অগ্নিশিখা ক্লাবের উদ্যোগে বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর নৌকার বিজয় উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন শেখ। বগুড়া পৌরসভা ১৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জ্বল হোসেন পাখির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগনেতা শফিউল আলম সেম্পু, বিপ্লব শেখ, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আল আমিন।
আরোও উপস্থিত ছিলেন রানা মিয়া, মেহেদী হাসান, রানা সরকার, সীমান্ত, জেমস, নিরব, রন্টি, তানভীনসহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এবং রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No comments