দুপচাঁচিয়ায় পুলিশের হাতে গ্রেফতার ৯ জন। | Bogura TV | বগুড়া টিভি
আর এম লোটাস, দুপচাচিয়া উপজেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ রাতে দুপচাঁচিয়া থানাধীন, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ভাতহান্দা গ্রামে বাঁশধারের নিচে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন,
১। মোঃ শাহেদ আলী ধলু ওরফে হুলু(৪২), পিতা-মোঃ শাহাবুদ্দিন, সাং-ডিমশহর, ২। মোঃ নিজাম উদ্দিন(৪২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-ধোকরকোলা, ৩। মোঃ ফারুক হোসেন(২২), পিতা-মোঃ আঃ রহিম, সাং-আটগ্রাম বালোহালী, ৪। মোঃ শেখ ফরিদ(২৫), পিতা-মোঃ ইব্রাহীম, সাং-আটগ্রাম বালোহালী, ৫। মোঃ আজিজুল সরদার(৪৫), পিতা-মৃত আফছার আলী, সাং-চেঙ্গা, ৬। মোঃ নুর ইসলাম(৩০), পিতা-মোঃ আজাহার আলী, সাং-হাটসাজাপুর, ৭। মোঃ জাহিদ হাসান(২৫), পিতা-মৃত আঃ রহমান, সাং-ভাতহান্দা, থানা-দুপচাঁচিয়া, ৮। মোঃ আমিনুল ইসলাম(৪২), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-দামগাড়া, কালাই, থানা-কাহালু, সকলের জেলা-বগুড়া।
এছাড়াও পুলিশ ওই রাতেই অপর আরেকটি অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মূলে ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ লিটন (৩৬), পিতা-মৃত কুদ্দুস, সাং-করমজি (চন্ডিমন্ডপ), থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বুধবার(১৭ই জানুয়ারি) বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments