যশোরে লেভেল ক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
যশোরের নওয়াপাড়া লেভেল ক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই কমিউটার ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত অনুমানিক ১টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস।
তিনি জানান, রাত অনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাক এসে ট্রেনে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চালাচল স্বাভাবিক করা হয়েছে। লোকাল ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে।

No comments