দুপচাঁচিয়ায় চুরি মামলার এক আসামিসহ গ্রেফতার ৪ জন | Bogura TV | বগুড়া টিভি
দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বুধবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামি সহ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত চুরি মামলার গ্রেফতারি পরোয়ানা ওয়ারেন্টভুক্ত আসামি হলেন উপজেলার গোবিন্দপুর সাহপাড়া আজিজার রহমানের ছেলে, আবু রায়হান (২৫)।
এছাড়াও দুপচাঁচিয়া থানা পুলিশ একই রাতে অপর আরেকটি অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মূলে
শ্রীদাম চন্দ্র সাহা(৫৫), পিতা-মৃত গুরু দয়াল সাহা, সাং-শেরপুর, মোঃ নুর ইসলাম(৩৭), পিতা-মৃত কমর উদ্দিন, সাং-সাবলা, মোঃ আনোয়ার হোসাইন(৩৩),পিতা-মোঃ আঃ রাজ্জাক আলী, সাং-খিহালী চকপাড়া, সকলের থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদের গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত সকল আসামিদেরকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

No comments