ভোট সুষ্ঠু হয়নি, কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে; নজরুল | Bogura TV | বগুড়া টিভি
বসির আহাম্মেদ ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ
ভোট সুষ্ঠু হয়নি, কেন্দ্র দখল, ভোট কেটে নেওয়া ও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে ফলা ফল প্রতাখ্যান করে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সংবাদ সম্মেলন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে জেলার শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম দুলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ভোট সুষ্ঠু হয়নি। জোর পূর্বক ভোট কেটে নেওয়া, ভয় ভীতি দেখিয়ে এজেন্ট বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও এ ধরনের অনিয়ম বন্ধ করাতে পারেনি। তাই তিনি এই আসনের বিভিন্ন ইউনিয়নের ২১ টি ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান করে নির্বাচন কমিশনের কাছে পূন-নির্বাচনের দাবি জানিয়েছেন।
তিনি আরো বলেন, ভোট পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রতীকের সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এমন ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সেসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ৯৪ হাজার ৩’শ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৮০ হাজার ৫’শ ৪৭ ভোট।

No comments