শিরোনাম

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের তালা ভেঙে নয় লক্ষাধিক টাকা চুরি। | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের তালা ভেঙে নয় লক্ষাধিক টাকা চুরি

খালেদ সিদ্দিকী, চিফ রিপোর্টারঃ

বগুড়া সদরের শাঁখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট সংলগ্ন এনআরবিসি ব্যাংকের এজেন্ট শাখায় এই চুরির ঘটনা ঘটে।

ব্যাংকের ভবন মালিক মুদি দোকানদার, আব্দুর রাজ্জাক জানান শনিবার ২৭ জানুয়ারী ভোর ৪.১০ মিনিটে ফজরের আযানের আগে ঘুম থেকে উটে বাহির হতে চাইলে বাসার গেট বাহির থেকে ছিটকিনি লাগানো ছিল।

এসময় তিনি বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের ফোন করলে, তারাও দেখতে পান তাদের বাড়ির দরজা গুলো বাইরে থেকে লাগানো, এ সময় তিনি তার বাড়ির বাইরে অবস্থিত তার শালা মাহমুদুল মামুনকে মুঠোফোনে কল দিলে শালা এসে দরজা খুলে দেয়, তখন তারা বের হয়ে দেখেন এনআরবিসি ব্যাংক ব্রাঞ্চের দরজার ছিটকানি কাটা এবং সদর দরজা খোলা। একই ভবনে অবস্থিত এস কে এস নামক, এনজিওর পলিমঙ্গল ব্রাঞ্চের ক্যাশিয়ার সাগর চন্দ্র বর্মন এই প্রতিবেদককে জানান, বাড়িওয়ালার ফোন পেয়ে আমি বাইরে বের হই, বাইরে বের হওয়ার পরে দেখতে পাই এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল এজেন্ট শাখাটির দরজা বাইরে থেকে ছিটকিনি কেটে ভেঙে ভিতরে কেউ ঢুকেছে বলে আমাদের কাছে মনে হয়, আমরা উক্ত ব্যাংকের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ভিতরে ঢুকে সিন্দুক ভাঙ্গা দেখতে পাই। এ অবস্থা দেখে আমরা ৯৯৯ ফোন দিলে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে।

এন আর বিসি ব্যাংক ম্যানেজার রাশেদুল ইসলাম, এ প্রতিবেদককে জানান, আমি ফোনে ঘটনার কথা জানতে পেরে, ঘটনাস্থলে উপস্থিত হই। তিনি এই প্রতিবেদককে জানান ব্যাংকের সিন্দুক থেকে ৯,৭৮,৬১৪ টাকা খোয়া গেছে, এসময় চোর ব্যাংকের আইপি ক্যামেরা তার খুলে ফেলেছে।

ঘটনাস্থল থেকে বাড়িওয়ালা আব্দুর রাজ্জাক ৯৯৯ ফোন করার পরপরই পুলিশ, সিআইডি, ডিবিসহ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। 

বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, গভীর রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি, পুলিশের ক্রাইমসিন বিশেষজ্ঞ ও সিআইডির লোকজন ঘটনাস্থলে কাজ করছেন, বিষয়টি প্রাথমিকভাবে দেখে চুরির ঘটনা বলে প্রতিয়মান হচ্ছে। তিনি আরো বলেন আইনশৃঙ্খলা বাহিনী তার নিজের কাজ করছে, তদন্ত শেষে আমরা জানতে পারবো আসলে ঘটনা কি ঘটেছিল, তিনি বলেন ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে ৯ লক্ষ ৭৮ হাজারের কিছু বেশি টাকা খোয়া গেছে।

No comments