শিরোনাম

দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে মহিলা সহ গ্রেফতার ৪ জন। | Bogura TV | বগুড়া টিভি

দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে মহিলা সহ গ্রেফতার ৪ জন

আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ দিবাগত রাতে বিভিন্ন মামলায় এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করেছে। থানা পুলিশের কাছ থেকে জানা যায়, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস মোড়ে নিউমার্কেটের সামনে বেশামালা অবস্থায় থাকাই আজিজার রহমান (৫০), পিতা-মৃত নিজাম উদ্দিন, গ্রামঃ মাটিহাস, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া আসামিকে গ্রেফতার করেছে।

এছাড়াও ওই রাতেই অপর আরেকটি অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা ওয়ারেন্টভূক্ত ৩ আসামী কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ ছামছুন প্রামানিক, পিতা-আঃ জব্বার(মুটকা), আদি গ্রামঃ মোরগ্রাম, বর্তমান গ্রামঃ উনাহত সিংড়া(ভাটাহার),  মোঃ রাসেল খন্দকার, পিতা-মোঃ মাহমুদ, গ্রামঃ তালোড়া লাফাপাড়া, 

রেশমা খাতুন, স্বামী-মো: ফারুক, গ্রামঃ ভাতহান্দা, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদেরকে আসামীদের নিজ এলাকা হইতে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত সকল আসামীদেরকে গত শনিবার  বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




No comments