বগুড়ায় ৭ বছর বয়সী নিখোঁজ হালিমার মরদেহ উদ্ধার করলো পুলিশ। | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান, বগুড়া টিভিঃ
নিখোঁজ হালিমা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার লস্করপুর মধ্য পাড়া গ্রামের চা বিক্রেতা হাবলু মিয়ার মেয়ে।
৭ বছর বয়সী মেয়ে হালিমা গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হয় বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজি করেও পাওয়া যায়নি। গত শুক্রবার হালিমা নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় একটি জিডি করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন " পুলিশ শুক্রবার থেকেই বাড়ির আশেপাশের পুকুর ইত্যাদি খোঁজ শুরু করে।
এবং আজ বিকাল আনুমানিক ৩.৩০ মিনিটে হালিমার আপন চাচা'র বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ আপাতত থানায় রাখা আছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ হত্যা কান্ডের বিষয়ে এখনো কাউকে শনাক্ত করা হয়নি ও গ্রেফতার করাও হয়নি।

No comments