শিরোনাম

জনতার হাতে গণধোলাই চোরের | Bogura TV | বগুড়া টিভি

জনতার হাতে গণধোলাই চোরের

সাকিবুর রাইয়ান, বগুড়া টিভিঃ

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে অটোরিকশায় তুলে পালানোর সময় তিন চোরকে আটক করেছে জনতা।

জানাগেছে, সোমবার ভোর সাড়ে ৪টায় উপজেলার তেতুলিয়া মন্ডলপাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম মন্ডলের গোয়াল ঘরের দরজার তালা কেটে একটি লালচে রঙয়ের ছাগল চুরি করে চার্জার চালিত অটোরিকশায় তুলে পালিয়ে যাচ্ছিলো চোরেরা

এসময় শহিদুল ও তার প্রতিবেশিরা বিষয়টি টের পেলে তেতুলিয়া গ্রামের তিন মাথা মোড়ে জনৈক আনসার আলীর বাড়ীর সামনে ধাওয়া করলে তারা অটোরিকশা থেকে নেমে দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে তাদের আটক করে এলাকাবাসী।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এলাকাবাসীর মাঝ থেকে স্থানিয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় সংবাদ দিলে পুলিশ আসামি দের ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ছাগল ও অটোরিকশা হেফাজতে নেয়।এবং ছাগল মালিকের মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিতে আদালতে পাঠানো হয়েছে।

No comments