বিএনপির মিছিলে পুলিশের বাধা | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
পাঁচবিবিতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে উপজেলা অফিস থেকে কালো পতাকা মিছিল বের হলে পুলিশ মিছিলে বাধা দেয় ও জোরকরে মিছিল বের করলে গ্রেফতারের কথা বলে। পরে অফিস চত্বরে মিছিল না করতে দেয়ার দাবিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাবেক ছাত্রদলের উপজেলা সভাপতি আবু তাহের ও শামিম হোসেন প্রমুখ।

No comments