ধুনটে ভোট কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার | Bogura TV | বগুড়া টিভি
সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ধুনটে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ। ৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরীন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটের দিন যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মাঠে থাকবে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
ভোট কেন্দ্র পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে ওসি সৈকত হাসান বলেন, তিনি আট নয়টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এবং বিভিন্ন পেশাজীবী লোকজনের সাথে নির্বাচন সম্পর্কে অবহিত করণ সহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য বগুড়া-৫ আসনের ধুনট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৬৮জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৬৫১৭৬ জন, মহিলা ভোটার ১২৭০৬০ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। ধুনটে ৮৯ কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অপর দিকে শেরপুর উপজেলায় ৯৯ টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

No comments