গভীর রাতে মানবিক এসপির শীতবস্ত্র বিতরণ। | Bogura TV | বগুড়া টিভি
খালেদ সিদ্দিকী, চীফ রিপোর্টারঃ
বগুড়ায় দুস্থ ও নদী ভাঙ্গন কবলিত, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন র্যাব ১২ বগুড়া সি পি এস সি কোম্পানি কমান্ডার।
বৃহস্পতিবার ১৮ জানুয়ারি রাত আনুমানিক ১১ টায় এই শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বগুড়া জেলার, সারিয়াকান্দি উপজেলার, কুতুবপুর ইউনিয়নের যমুনা নদীর বেড়িবাঁধের উপরে, বসবাস কারি, নদী ভাঙ্গনের কারণে বাড়ি হারানো, ছিন্নমূল অসহায় মানুষের মাঝে এই শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন র্যাব ১২ সিপিএসসি এর কোম্পানি কমান্ডার, মীর মনির হোসেন (এসপি), এসময় তিনি প্রায় ৫০ টি পরিবারের মাঝে ৫০ টি কম্বল ও ৭০ টি মাফলার বিতরণ করেন।
নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, র্যাব ১২ সিপিএসসি এর কোম্পানি কমান্ডার, মীর মনির হোসেন (এসপি), প্রায় প্রতিদিনই গভীর রাতে, বগুড়া শহরের বিভিন্ন স্থানে ও গ্রামগঞ্জে ঘুরে ঘুরে, প্রকৃত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে, তার নিজস্ব অর্থায়নে ক্রয় কৃত শীতবস্ত্র, কম্বল ও মাফলার বিতরণ করেন, সূত্র আরো জানায় এবার শীতের প্রকোপ বাড়ার পর থেকেই, এসপি সাহেব প্রতিদিন রাতে, নিজের গাড়িতে করে শীতবস্ত্র নিয়ে বের হন। এ পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক কম্বল ও এরও অধিক পরিমাণের মাফলার বিতরণ করেছেন।

No comments