শিরোনাম

হিলিতে বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার | Bogura TV | বগুড়া টিভি

হিলিতে বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

জয়নাল আবেদীন জয়, হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে হিলিতে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে  সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএসএফ।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্টে শূন্যরেখায় ভারতের বিএসএফের ৬১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর তরুণ শিং ও বিজিবির হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার মো. দেলোয়ার হোসেন এর হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত পুরুষ ও নারী বিজিবি-বিএসএফের সদস্যগণ উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি, বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হয়।

No comments