নাশকতা মামলায় যুবদল নেতা সবুজ গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া র্যাব-১২ এর অভিযানে নাশকতা মামলায় ইউনিয়ন যুবদল নেতা সবুজকে (২৯) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবুজ বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সে অত্র ইউনিয়নের জোকা মোল্লা পাড়ার রবিউল ইসলাম ভোটের ছেলে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার সবুজ নামে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা রয়েছে।

No comments