সাতক্ষীরায় প্রলোভন দেখিয়ে নারীদের অশ্লীল চিত্র ধারণের অপরাধে এক যুবক আটক | Bogura TV | বগুড়া টিভি
তাজুল হাসান সাদ ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় নারীদের বিভিন্ন প্রলোভনে লোভ দেখিয়ে অশ্লীল ভিডিও এবং স্থির চিত্র ধারনের অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার ১৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মারুফ হোসেন বাপ্পী (২৬) নামক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক সাতক্ষীরা পৌর মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম বলেন আটককৃত মারুফ হোসেন বাপ্পী নারকেলতলা এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া একছাত্রীকে হোয়াটস এ্যাপে
বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করে আসছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে । গ্রেফতারের পর তল্লাশী করে দেখা যায় তার কাছে বিভিন্ন নারীদের অশ্লীল চিত্র ও ভিডিও পাওয়া যায়।
সেটা থেকে নিশ্চিত হই যে মারুফ একজন নারী লোভী ব্যক্তি। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয়, এবং বিভিন্ন ভাবে প্রতারণা করে। তার কাছ থেকে দুইটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ,ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে, সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

No comments