সারিয়াকান্দিতে তবলা মার্কার উদ্যোগে বিশাল মিছিল ও সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
সামিউল ইসলাম সনি, ( সারিয়াকান্দি ) বগুড়া প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলোম লিপির তবলা মার্কার বিজয়ের লক্ষ্যে সারিয়াকান্দিতে বিশাল মিছিল হয়েছে।
বৃহস্পতিবার সকালে তবলা মার্কার উদ্যোগে বিশাল মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পূর্বে স্থানীয় পাবলিক মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলোম লিপি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজি,সাবেক পৌর মেয়র আব্দুল হামিদ সরদার, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল প্রমুখ।
.jpg)
No comments