বগুড়া টিভি তে সংবাদ প্রকাশের পরপরই শিবগঞ্জে মাটি উত্তলন বন্ধে অভিযান। | Bogura TV | বগুড়া টিভি
ফয়সাল হোসাইন সনি, ( বগুড়া ) টিভিঃ
বগুড়ার শিবগঞ্জে পিরব ইউপির লাউঘাটা গ্রামে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিলো গত কয়েকদিন আগ থেকেই। তবে আজ বিকাল আনুমানিক ৫ টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলা প্রশাসন সেই মাটি পয়েন্টে অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার তাসনিমুজ্জামান। তথ্য নিশ্চিত করে এই কর্মকর্তা বলেন- এ সময় ৩ টি ভেকুর ব্যাটারি খুলে নিয়ে আসা হয়েছে এবং অবৈধ মাটি বিক্রেতাকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য : ২৪ জানুয়ারি বুধবার 'বগুড়ার শিবগঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি ব্যবসা' শিরোনামে বগুড়া টিভি তে সংবাদ প্রকাশ হবার পর পরই নড়ে চড়ে বসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারই প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়।

No comments