শিরোনাম

দুপচাঁচিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। | Bogura TV | বগুড়া টিভি

দুপচাঁচিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছেদুপচাঁচিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে

আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে আজ সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহজাহান আলীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিন, কোলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম উজ্জ্বল , কোলগ্রাম উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ আবু ল্হরাইরাহ,সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন, গোলাম মুক্তাদির সবুজ, মনোয়ার হোসেন, বিদায়ী শিক্ষার্থী সঞ্জয় কুমার, শারমীন আক্তার, তাবাসসুম, শিক্ষার্থী পূর্ণিমা আক্তার প্রমুখ। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বছর বিদ্যালয় থেকে ৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে।

No comments

Create Photocard

Loading...