শিরোনাম

হেডফোন কানে দিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলাই কাল হলো ২ স্কুলছাত্রের | Bogura TV | বগুড়া টিভি

হেডফোন কানে দিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলাই কাল হলো ২ স্কুলছাত্রের

বগুড়া টিভি ডেস্কঃ

জামালপুরের মেলান্দহের রুকনাই রেলক্রসিং এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে শাকিল ও মজিবর নামে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার দুজনেই রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফরিদ উদ্দিন জানান, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা হেডফোন কানে দিয়ে মোবাইলে গেমস খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রুকনাই রেলক্রসিং অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে বলেও জানিয়েছেন তিনি।

No comments