ঝিনাইদহ-২ আসনে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন প্রার্থীর মাতা, শাশুড়ি ও স্ত্রী | Bogura TV | বগুড়া টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
বসির আহাম্মেদ ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে লাঙ্গল প্রতিকে ভোট চাইলেন জাতীয় পার্টির প্রার্থীর মাতা শেফালি রহমান, শাশুড়ি শাহীন আরা হক ও স্ত্রী এ্যাডভোকেট নাসরিন সুলতানা লিজা। আওয়ামী লীগ, সতন্ত্র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঝিনাইদহ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান এর মাতা, শাশুড়ী ও তার স্ত্রী লিজা হরিণাকুন্ডু উপজেলা শহরের হল বাজার এলাকায় নারী ভোটারদের সাথে গণসংযোগ করেন। সেসময় ভোটারদের মাঝে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।
এছাড়াও আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করেন। তিনি দিনভর হরিণাকুন্ডু উপজেলার শিতলী, চারাতলা, ভালকী, কাপাশহাটিয়ার নানা শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন। রাতে ঝিনাইদহ শহরের পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করবেন বলে জানান তিনি।
-04-01-24.jpg)
No comments