শিরোনাম

ধুনটে সামাজিক সংগঠন ভোরের আলোর শীতবস্ত্র বিতরণ | Bogura TV | বগুড়া টিভি

ধুনটে সামাজিক সংগঠন ভোরের আলোর শীতবস্ত্র বিতরণ

সুমন হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি সোমবার উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের সামাজিক সংগঠন ভোরের আলো ক্লাবের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি সুলতান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর। বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বর্তমানে দেশব্যাপী চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রভাবের কারনে অসহায় ও বিস্ময়কর অবস্থায় রয়েছেন অসংখ্য পরিবার। যে তরুনরা গোসাইবাড়ী  ইউনিয়ন দুস্থ্য, অসহায় ও সাধারন মানুষদের জন্য কাজ করছেন এখন থেকে আমিও তাদের পাশে থেকে কাজ করবো। আমি চাই তাদের পাশে থেকে এই কর্মস্পৃহা সামনে এগিয়ে নিতে। সকল হিংসা বিদ্বেষ পরিহার করে  সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ  করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ক্লাবের সদস্য অমিত হাসান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্লাবের পরিচালক আবু তালহা, সাধারণ সম্পাদক আরিফ প্রাং, শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজন,  সদস্য আবু বক্কর ছিদ্দিক, শাফায়াত, জাহিদ, এন.এস.নাহিদ, তারেক জে.আর.বাপ্পী, রায়হান কবির, নিবির। উপদেষ্টা, হোসেন আলী প্রাং, আবু হোসেন, আঃ হামিদ প্রাং, শহিদ প্রাং, শাহ আলী, হাসেন আলী, বাদশা মন্ডল, আঃ হামিদ ফকির, শাহ-জামাল,বাবলু প্রাং,জামাল শেখ, আঃ সামাদ শেখ প্রমুখ।

No comments